১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ভূমিকম্পে কাঁপল সিলেট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 78

নিউজ ডেস্ক: ভারতের মেঘালয়ে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ বাংলাদেশের বেশকিছু এলাকা। বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৬ মিনিটে সৃষ্টি হওয়া এ কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক থেকে ১১ কিলোমিটার দূরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, কম্পনটি ভূপৃষ্ঠ থেকে ৬৪.৮ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়।

ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গত ৬ ফেব্রুয়ারি ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও ওই ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সিরিয়ায় ৫ হাজার ৮শ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে কাঁপল সিলেট

প্রকাশিত : ০৩:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩