১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আবারও উৎপাদন শুরু হয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 71

নিজস্ব প্রতিবেদক: আবারও শুরু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত ১১টার পরপরই রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ফের শুরু হয়েছে। এর আগে এ নিয়ে কয়েকদিনের টানা স্টার্টআপ প্রক্রিয়া চলে। টেকনিক্যাল নানা প্রক্রিয়া শেষে বুধবার রাতেই তাপ বিদ্যুৎকেন্দ্র চালুর পাশাপাশি চাহিদানুযায়ী উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডেও করা হয়েছে।

আনোয়ারুল আজিম বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ কেন্দ্রের শেডে ৩০ থেকে ৩৩ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির ফুল লোডে প্রতিদিন সাড়ে চার থেকে পাঁচ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন। মজুত কয়লা দিয়ে তাপ বিদ্যুৎকেন্দ্রটি চলতে থাকার মধ্যেই আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইন্দোনেশিয়া থেকে ৫০-৫১ হাজার টন কয়লা নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে আসার সিডিউল রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

আবারও উৎপাদন শুরু হয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের

প্রকাশিত : ১১:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩