নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৫২ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৭৪ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা বা ৮.৭২ শতাংশ বড়েছে। এতে করে বাংলাদেশ ল্যাম্পস শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: বীচ হ্যাচারী ৭.৩৬ শতাংশ, মুন্নু এগ্রো ৫.৭২ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বর ৫.৫৭ শতাংশ, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) ৫.৪১ শতাংশ, মুন্নু সিরামিকস ৫.০৪ শতাংশ, দেশ গার্মেন্টস ৪.৭৬ শতাংশ, বাংলাদেশ অটোকার্স ৪.৩১ শতাংশ, ফাইন ফুডস ৩.৭৫ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড ৩.২৫ শতাংশ দর বেড়েছে।
অনলাইন ডেস্ক 























