নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ র্কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে টির শেয়ার দর কমেছে ১২০ টির। এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৯৫ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৮০ টাকা ৩০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৬০ পয়সা বা ৩.৭৯ শতাংশ কমেছে। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো: বাংলাদেশ শিপিং করপোরেশন ৩.৭৬ শতাংশ, এডিএন টেলিকম ২.৮১ শতাংশ, হাওয়েল টেক্সটাইলস ২.৬ শতাংশ, বেঙ্গল উইন্ডসর ২.৫৬ শতাংশ, ন্যাশনাল হাউজিংয় ২.৪২ শতাংশ, আমরা নেটওয়ার্কস ২.৩৪ শতাংশ, আইটি কনসালটান্টস ২.৩২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ১.৯৮ শতাংশ এবং লুব রেফ বাংলাদেশ ১.৬৫ শতাংশ দর কমেছে।
অনলাইন ডেস্ক 























