নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এদিন কোম্পানিটির ১০১ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটি ৪৬ কোটি ২১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, আমরা নেটওয়ার্কস, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ইনফিউশন, এবং জেমিনি সি ফুড লিমিটেড।
অনলাইন ডেস্ক 























