১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

দাম বাড়ল এলপিজির

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • 91

নিউজ ডেস্ক: ভোক্তা পর্যায়ে দাম বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। এক ধাক্কায় ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ২৬৬ টাকা। ফলে নতুন দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৪৯৮ টাকা। যা এতদিন ছিল ১ হাজার ২৩২ টাকা।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম নির্ধারণ করে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ দশমিক ৬২ টাকায় বা রেটিকুলেটেড পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার ০ দশমিক ২,৭০৩ টাকায় সমন্বয় করা হলো।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৬৯ দশমিক ৭১ টাকায় সমন্বয় করা হলো। সমন্বয়কৃত উক্ত মূল্য ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

জনপ্রিয় সংবাদ

দাম বাড়ল এলপিজির

প্রকাশিত : ০৫:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩