১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আবারও বাড়ছে চিনির দাম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • 60

নিজস্ব প্রতিবেদক: আবারও বাড়ছে প্যাকেটজাত ও খোলা চিনির দাম । কেজিতে ৫ টাকা বেড়ে এক কেজি পরিশোধিত খোলা চিনি ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ টাকায় বিক্রি হবে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর বৃদ্ধি, ডলারের বিনিময় হার বৃদ্ধি ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বেড়েছে।

এসব বিষয় বিবেচনা করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।তিন মাস আগে গত বছরের নভেম্বরে খুচরা পর্যায়ে চিনির দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে প্যাকেটজাত চিনির দাম ১০৭ টাকা এবং খোলা চিনির কেজি ১০২ টাকা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

আবারও বাড়ছে চিনির দাম

প্রকাশিত : ০৩:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩