০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • 91

নিজস্ব প্রতিবেদক: তারল্য সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এ দুই চ্যালেঞ্জ নিয়ে ২০২২-২০২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় বাংলাদেশ ব্যাংকের প্রেস কনফারেন্সের মাধ্যমে ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা তার প্রথম মুদ্রানীতি ঘোষণা। অনুষ্ঠানে ডেপুটি গভর্নরসহ বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্র উপস্থিত থাকবেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বেশ আগে থেকে বছরে দু’বার মুদ্রানীতি ঘোষণা করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। ২০১৬ সালে ফজলে কবির গভর্নরের দায়িত্ব নি‌য়ে মুদ্রানীতি ঘোষণা বছরে দুবার বদলে একবার করার সিদ্ধান্ত নেন। কিন্তু ডলারসহ অর্থ‌নৈ‌তিক সংকট সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার। এ ঋণের অন্যতম শর্ত বছরে অন্তত দু’বার মুদ্রানীতি ঘোষণা করতে হবে। পর্যায়ক্রমে প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি ঘোষণা করতে হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

জনপ্রিয় সংবাদ

মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১০:৫৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩