১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজির তিন যাত্রী নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • 68

নিউজ ডেস্ক: শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নালিতাবাড়ীর তিনআনীর রাজনগর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে রফিক মিয়া (৪৫), তার ছেলে রাব্বি (১০)ও তিনআনীর জোবায়ের (৩৪)। আহতরা হলেন- রাজনগরের মোহাম্মদ আলী (৪৫) ও অটোরিকশা চালক হাবিবুর রহমান (৩৫), তিনআনীর সুভাষ পালের ছেলে শুভ (১৫)।

ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত অবস্থায় পাঁচজনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দুইজন মারা যায়। বর্তমানে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজির তিন যাত্রী নিহত

প্রকাশিত : ১১:৩৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩