১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রমজানে একসঙ্গে বেশি পণ্য না কেনার আহ্বান

নিউজ ডেস্ক: দাম নিয়ন্ত্রণে আসন্ন রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে সাতটা ইস্যু নিয়ে কথা হয়েছে। চিনির মজুত পরিস্থিতি ভালো। তবু দাম একটু বেশি। রমজানে দাম নিয়ে কোনো সমস্যা হবে না। অনেক সময় ছোটো সংকটকে আমরা বড় করে দেখি। আমাদের ভোক্তা অধিকার সক্রিয় রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, রোজা শুরু হওয়ার প্রথম সাতদিন পণ্য কেনায় যে উপচেপড়া ভিড় থাকে, তা দরকার নেই। সবাই ভাবে একমাসের পণ্য কিনবেন, তারও দরকার নেই।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রমজান শুরুর সাতদিন আগে ক্রেতারা যে বাজারে হুমড়ি খেয়ে পড়েন, সেটা একটু কাইন্ডলি আপনারা (সাংবাদিক) দেখুন। তাদের বলুন, এর দরকার নেই। কারণ, দোকানে আছে ১০০ কেজি মাল, যখন ১০ জন ক্রেতা একসঙ্গে গিয়ে প্রত্যেকে ১০০ কেজি করে কিনতে চায় তখন মনে হয় সংকট, যেটা আর্টিফিশিয়াল (কৃত্রিম)। এক মাসেরটা রেগুলার কিনলে পরে এই চাপটা হয় না। এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা।

আমরা সব সময় লক্ষ্য করছি রমজানের প্রথম সাতদিনই বেশি ক্রাইসিস। কারণ, রমজানের আগে থেকে সাতদিনের পণ্য কিনে নিলে পরের ৭-৮ দিন চলে যায়। তখন দেখা যায় বাজার স্বাভাবিক হয়ে আসছে। এটা একটু আপনারা (সাংবাদিকদের উদ্দেশে) কাইন্ডলি বলুন যে, ওনারা (ভোক্তা) যেন তড়িঘড়ি না করেন। রমজান মাসের আগেই সব কিনে নিতে হবে? রমজান মাসে আমার ৩০ কেজি পেঁয়াজ লাগবে, যখন একসঙ্গে কিনে ফেলতে চাই তখন তো বাজারে সমস্যা হবেই।

জনপ্রিয় সংবাদ

রমজানে একসঙ্গে বেশি পণ্য না কেনার আহ্বান

প্রকাশিত : ০২:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩