১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জামায়াতের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চলবে

নিউজ ডেস্ক: জামায়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের অতীতের নৈরাজ্য ফিরে আসতে দেওয়া হবে না বলেছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ওপর হামলা চালানোয় এখন পর্যন্ত জামায়াতের ১১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে চলছে এ অভিযান। এটি চলমান থাকবে।

জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে শনিবার (৩১ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। দুপুর ১২টার পর তিনি হাসপাতালে যান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএমপি কমিশনার বলেন, শুক্রবার জামায়াত বিচ্ছিন্নভাবে মিছিল বের করে মৌচাকে এসে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ১০ জন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এখনো ভর্তি রয়েছেন ৯ জন, অন্যজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

খন্দকার গোলাম ফারুক আরও বলেন, জামায়াত কোনো ধরনের অনুমতি না নিয়েই ওইদিন জুমার নামাজের পর মালিবাগে মিছিল করে। এতে পুলিশ বাধা দিলে তারা আক্রমণ চালায়। মিছিল থেকে ব্যারিকেড ভেঙে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চলবে

প্রকাশিত : ০৩:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২