১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

দৌলতপুরে ট্রলির ধাক্কায় প্রান গেল দুই যুবকের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৫৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • 58

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে ইরফান (৩৪) ও পার্শ্ববর্তী মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে আশিক (২৪)।

স্থানিয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইরফান ও আশিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় লাগে। দুজনই সড়কে ছিটকে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক আছেন।

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে ট্রলির ধাক্কায় প্রান গেল দুই যুবকের

প্রকাশিত : ০৯:৫৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২