০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শৃঙ্খলা, চেইন অব কমান্ড মেনে চলার আহবান প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • 61

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনও বাহিনীর জন্য মূল চালিকাশক্তি হচ্ছে শৃঙ্খলা, চেইন অব কমান্ড। কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব মেনে চলবেন ও চেইন অব কমান্ড মেনে চলবেন।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস ২০২২ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। এসময় তিনি বিজিবির কুচকাওয়াজ পরিদর্শন করেন।

বিজিবির জন্য সরকারের নানা উদ্যোগের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব পালন করবেন। কমান্ড মেনে চলবেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বা সঙ্কট দেখা দিয়েছে। আমাদের এখানে মন্দা বা সঙ্কট এড়াতে প্রতিটি মানুষকে নিজ নিজ জায়গা থেকে কিছু না কিছু উৎপাদন করতে আহবান করেছিলাম। বিজিবি প্রতিটি বিওপিতে আমার নির্দেশনা মেনেছে, দেখে খুশি হয়েছ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিজিবি প্রধানসহ মন্ত্রিপরিষদ সদস্যরা এবং সামরিক-অসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলা, চেইন অব কমান্ড মেনে চলার আহবান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২