০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহের চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে খুব সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৩১১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ৩৯ কোটি ৩৫ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৩ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪১টির।

অন্যদিকে বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে লেনদেন

প্রকাশিত : ০৪:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২