০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • 55

নিউজ ডেস্ক: বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ ৩০০ কোটিরও বেশি মানুষের বাজার হতে পারে। দেশের প্রায় ১৭ কোটি মানুষ তো আছেই।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেজা’র আওতাধীন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (জাপানিজ অর্থনৈতিক অঞ্চল) আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগ আসছে। জাপানের পাশাপাশি ভারত, চীন, সৌদি আরবসহ আরও অনেকগুলো দেশ আগ্রহ প্রকাশ করেছে। যারা আসবে তারা যেভাবে চায় সেভাবেই অর্থনৈতিক অঞ্চলে সুযোগ দেবো। তারা যেভাবে উন্নয়ন করতে চায়, করতে পারবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরো বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা। কারণ, আমরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিচ্ছি। এখানে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য ইউটিলিটিজ সার্ভিসসহ সকল ব্যবস্থা আমরা অর্থনৈতিক অঞ্চলে করে দিচ্ছি।

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা বাংলাদেশ

প্রকাশিত : ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২