০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সার কিনতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন বিষয়ে কোনো ঝুঁকিতে যেতে চান না। এ কারনে সার কিনতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার বলেছেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। কৃষিমন্ত্রী বলেন, ‌‘সার কিনতে গত পাঁচ বছর যেটা ৮ হাজার কোটি টাকা করে আমরা ভর্তুকি দিয়ে আসছিলাম, সেটা গত অর্থবছর দিয়েছি ২৮ হাজার কোটি টাকা।

এবার আমরা জুন পর্যন্ত স্টিমেট (প্রাক্কলন ব্যয়) করেছি, আমাদের দিতে হবে ৪৬ হাজার কোটি টাকা। এ টাকা কোথা থেকে আসবে? হয় কোনো গুপ্তধন লাগবে, নয়তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ লাগবে! বাংলাদেশ এ টাকা কোথা থেকে জোগাড় করবে? তা সত্ত্বেও আমি প্রধানমন্ত্রীকে বলেছি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উনি বলেছেন- এটা তোমার চিন্তার বিষয় না, আমরা কৃষি উৎপাদনের বিষয়ে কোনো ঝুঁকিতে যাব না। কৃষির উৎপাদনটাকে আমাদের সাসটেইন (দীর্ঘস্থায়ী) করতে হবে। যদি ৪৬ হাজার কোটি টাকা লাগে আমরা দেবো, তুমি সার কিনো।’

জনপ্রিয় সংবাদ

সার কিনতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি

প্রকাশিত : ০৫:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২