০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এমটিবির ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৫০০ (পাঁচশত) কোটি টাকার সাত বছর মেয়াদী বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি)।

বুধবার (১২ অক্টোবর) কমিশনের ৪২তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। সভায় সভাপতিত্বে করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পরে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বন্ডটি ফুল্লি রিডেম্বল নন-কনভার্টেবল আনসিকিউরড ফ্লোটিং রেটে। ৭ বছর মেয়াদী এই বন্ড স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সাধারণ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাসহ টায়ার-II ক্যাপিটাল বেজ বৃদ্ধি: কর্পোরেট এসএমই, রিটায়াল সেগমেন্ট এ ব্যাংকের লোন পোর্টফলিও বৃদ্ধি এবং ট্রেজারি সিকিউরিটিজ ও অন্যান্য ইনস্ট্রুমেন্ট এ বিনিয়োগে ব্যবহার করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আরএসএ অ্যাভাইজরি লিমিটেড কাজ করছে। বন্ডটির কো-অ্যারেঞ্জার হিসেবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড কাজ করছে। এছাড়াও উক্ত বন্ডটিকে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করা হয়।

জনপ্রিয় সংবাদ

এমটিবির ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত : ০৫:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২