০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জন্মের পরই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র কার্ড

নিউজ ডেস্ক: জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসরা আইনে জন্মের পর পরই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিধান রাখা হয়েছে।

আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জন্মের পর পরই এখন সব নাগরিক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পাবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ইচ্ছা করলে এনআইডি থেকে তথ্য নিয়ে ভোটের কাজ পরিচালনা করতে পারবে। এতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাচ্ছে। তবে নতুন আইন পাসের আগ পর্যন্ত নির্বাচন কমিশনই (ইসি) জাতীয় পরিচয়পত্রের কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আগের আইনে ৩২টি ধারা রয়েছে। নতুন আইনে সেটি থেকে কমিয়ে ১৫টি করা হয়েছে। নতুন আইনটি আগের আইনের কাছাকাছি রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে আইনটি পর্যালোচনা করতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

জনপ্রিয় সংবাদ

জন্মের পরই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র কার্ড

প্রকাশিত : ০৪:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২