০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জি কে শামীমের মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির দাবি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • 77

নিজস্ব প্রতিবেদক: যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় অস্ত্র আইনে করা মামলার রায় আজ রোববার দুপুর ১২টার দিকে ঘোষণা করা হবে।

গেল রোববার দুপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ মামলার রায়ের জন্য ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। ২০১৯ সালে জি কে শামীমকে গ্রেফতার করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলার রায় হতে যাচ্ছে।

বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন। জি কে শামীম ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- তার দেহরক্ষী দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ক্যাসিনোবিরোধী অভিযোগের মধ্যে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র‌্যাব। ওই ভবন থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয় অভিযান শেষে।

জনপ্রিয় সংবাদ

জি কে শামীমের মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির দাবি

প্রকাশিত : ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২