০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রংপুরের বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত তিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • 60

নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহিনুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও রশিদুল ইসলামের ১০ দিনের কম বয়সি নবজাতক। বরাত অ্যাম্বুলেন্স চালক বলে জানা গেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার।

জানা যায়, ভোরে উপজেলার সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৭ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিন দিনের নবজাতকসহ তিনজন নিহত হন।

জনপ্রিয় সংবাদ

রংপুরের বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত তিন

প্রকাশিত : ১২:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২