০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বজ্রপাতে একসাথে ৮ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • 109

বজ্রপাতে একসাথে ৮ জনের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চপ্রসি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, মাটিকোড়া গ্রামের মাঠে বীজতলা থেকে ধানের চারা তুলছিলেন ১৩-১৪ জন কৃষি শ্রমিক। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা সবাই মাঠের একটি শ্যালোমেশিনের ঘরে আশ্রয় নেন। ওই শ্যালোমেশিনের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে একসাথে ৮ জনের মৃত্যু

প্রকাশিত : ০৬:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২