আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আয়ারল্যান্ডের হয়ে বহু রূপকথার নায়ক অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন। আনুষ্ঠানিক টুইট বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি।
এর আগে, গত বছর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন ও’ব্রায়েন। এরপর চালিয়ে যেতে চেয়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেট। সেই সাথে, খেলতে চেয়েছিলেন আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে। কিন্তু গত এক বছর জাতীয় দলে ডাক না পেয়ে অবসরের সিদ্ধান্ত নেন এই আইরিশ অলরাউন্ডার। মঙ্গলবার (১৭ আগস্ট) এক টুইটবার্তায় কেভিন ও’ব্রায়েন বলেন, ১৬ বছরে ৩৮৯ বার দেশের হয়ে খেলার পর আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি। অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই ক্যারিয়ারের ইতি টানবো বলে আশা করেছিলাম। কিন্তু গত বছরের বিশ্বকাপের পর থেকে আর স্কোয়াডে ডাক পাইনি। হয়তো নির্বাচক প্যানেল ও ম্যানেজমেন্ট আমাকে আর চাইছে না।
অনলাইন ডেস্ক 

























