আগামীকাল ৩ মার্চ, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের শেয়ার লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিটির শেয়ার স্পটে লেনদেন শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ৬ মার্চ, রোববার থেকে কোম্পানির লেনদেন চালু হবে।
অনলাইন ডেস্ক 























