ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি শেয়ার লেনদেন স্থগিত থাকবে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- আরএকে সিরামিক অলটেক্স এবং খান ব্রাদার্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আরএকে সিরামিক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচন করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৭৩ পয়সা।
অন্যদিকে, বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ অন্তর্র্বতীকালীন লভ্যাংশ ঘোষণা করে।
অনলাইন ডেস্ক 























