দেশ সমাচার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। গত বছরে একই সময়ে আয় ছিল ৪৮ পয়সা।
এতে, দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০২ পয়সা। গেলো বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯২ পয়সা। এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫৮ টাকা ৬২ পয়সা। এর আগের একই সময়ে ছিল ৫৭ টাকা ৭২ পয়সা।
অনলাইন ডেস্ক 























