০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম রামপুরায় পাওয়ার হাউসে ভয়াবহ আগুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • 66

রাজধানীর পশ্চিম রামপুরায় একটি পাওয়ার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিলসংলগ্ন পশ্চিম রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের উলুন পাওয়ার হাউসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিলসংলগ্ন পশ্চিম রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ওই পাওয়ার হাউসে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

পশ্চিম রামপুরায় পাওয়ার হাউসে ভয়াবহ আগুন

প্রকাশিত : ১০:২৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২