০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কোটি টাকার আইস পিকআপের এয়ারকুলারে

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজার থেকে আসবাবপত্র ঢাকায় নেওয়ার পথে পিকআপের এয়ারকুলারের ভেতর থেকে প্রায় ১০ কোটি টাকার দুই কেজি আইস উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গুরা মিয়ার ছেলে পিকআপ চালক ফয়সাল আহমদ প্রকাশ ফজল (২৯) ও তার সহকারী উখিয়া কুতুপালং এলাকার আনজর হোসেনের ছেলে জাহেদ আলম।

পুলিশ জানায়, কক্সবাজারে বেসরকারি টেকনাফ হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল নামে একটি এনজিও সংস্থায় কর্মরত মো. আরিফুর রহমান (২৭) নামে এক কর্মকর্তার আসবাবপত্র নিয়ে পিকআপটি ঢাকায় যাচ্ছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বাসার আসবাবপত্র নিতে ভাড়ায় মো. দিদার নামে আরেক ব্যক্তির কাছ থেকে গাড়িটি ভাড়া করেন। দিদার নামে ওই ব্যক্তি বেশি দামে বিক্রির জন্য ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি ক্রিস্টাল আইস এনজিও কর্মকর্তার অগোচরে চালক ও হেলপারের সহযোগিতায় ঢাকা পাঠাচ্ছিলেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু বলেন, বেসরকারি ওই এনজিও কর্মকর্তার অগোচরে দিদার নামে গাড়ির মালিক পরিচয় দেওয়া ব্যক্তি চালক ও হেলপারের সহযোগিতায় কক্সবাজার থেকে এগুলো ঢাকায় পাঠাচ্ছিলেন।

সেখানে বেশি দামে এসব বিক্রির পরিকল্পনা ছিল তার। চট্টগ্রাম বিভাগে এটিই প্রথম সর্বোচ্চ ক্রিস্টাল মেথ আইসের চালান। গোপন সংবাদ পেয়ে আমরা তাদের আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার আইস পিকআপের এয়ারকুলারে

প্রকাশিত : ১২:০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১