০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সিলেটে তিন বাড়ি থেকে তিনটি অজগর উদ্ধার

সিলেটে একই এলাকার তিন বাড়ি থেকে তিনটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। প্রায় ১১ ঘণ্টার ব্যবধানে উদ্ধার হওয়া তিনটি অজগরের মধ্যে দুটি অজগর মুরগি রাখার ঘর থেকে উদ্ধার করা হয়।

সিলেট বিন বিভাগের টিলাগড় বিটের অ্যানিমেল কিপার মো. মাসুদ হাওলাদার বলেন, টিলাগড় ইকো পার্ক সংলগ্ন বালুচর জোনাকি এলাকার শাহ আলম মেম্বারের বাড়ি থেকে একটি অজগর উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে বাড়ির লোকজন ঘরের বারান্দায় বিশাল আকারের একটি অজগর দেখতে পান। পরে শাহ আলম মেম্বারের পরামর্শে তারা অজগরটিকে আঘাত না করে আমাদের খবর দেন।

রাত সাড়ে ১২টার দিকে আলুরতল এলাকার আব্দুল মান্নান নামে একজনের বাড়ির মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেজরটিলা সৈয়দপুর এলাকার রাবেয়া বেগম নামে এক নারীর বাড়ি থেকে আরও একটি অজগর পাওয়ার কথা জানানো হয়। খবর পেয়ে তিনি সাড়ে ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগরটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত তিনটি অজগরই টিলাগড় ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে জানিয়ে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলেন, আমি নতুন এসেছি। শুনেছি এসব এলাকায় প্রচুর টিলা আছে। হয়ত খাদ্য সংকটে অজগরগুলো লোকালয়ে চলে আসছে। তবে অজগরের বিষক্রিয়া না থাকায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

জনপ্রিয় সংবাদ

সিলেটে তিন বাড়ি থেকে তিনটি অজগর উদ্ধার

প্রকাশিত : ০৭:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১