০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • 110

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) কোম্পানির চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভীর সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা।

সভায় ৩০ জুন ২০২১ ইং তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এছাড়া সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় কোম্পানির পরিচালকদের অবসর গ্রহণ ও পুনঃ নির্বাচন সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানীর সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স হাওলাদার ইউনুস এন্ড কোম্পানী, চার্টাড একাউন্টেন্ট এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর হিসেবে মেসার্স আল মুক্তাদির এ্যাসোসিয়েটস, চাটার্ড সেক্রেটারী এন্ড কনসালটেন্টকে নিয়োগ প্রদানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

বিশেষ আলোচ্যসূচীর আওতায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওয়ালটন প্লাজার মধ্যে ১০% এর অধিক লেনদেন এবং কোম্পানির আইকনিক টাওয়ার নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্তটি সাধারণ শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদিত হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানিটির নাম ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর পরিবর্তে ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ করার বিষয়টিও অনুমোদন পায় ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম মুর্শেদ, পরিচালক, জনাব এস এম আশরাফুল আলম, জনাব এস এম মাহবুবুল আলম, জনাব এস এম রেজাউল আলম, জনাব এস এম মঞ্জুরুল আলম অভি, জনাবা তাহমিনা আফরোজ তান্না, জনাবা রাইসা সিগমা হিমা এবং কোম্পানির স্বতন্ত্র্য পরিচালক জনাব ড. আহসান এইচ মনসুর, প্রফেসর মোঃ জাকির হোসেন ভুঁইয়া, পিএইচডি, প্রফেসর এম. সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ ও জনাব শামসুল আলম মল্লিক এফসিএ।

ডিজিটাল প্লাটফর্মে আরো যুক্ত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল বাসার হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ নজরুল ইসলাম সরকার, জনাবা ইভা রিজওয়ানা, জনাব এমদাদুল হক সরকার, জনাব মোহাম্মদ আলমগীর আলম সরকার, জনাব মোহাম্মদ হুমায়ূন কবীর, কোম্পানি সচিব জনাব মোঃ রফিকুল ইসলাম, এফসিএস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব মোহাম্মদ ওমর ফারুক রিপন এফসিএ, হেড অব ইন্টারনাল অডিট, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, এফসিএ; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার, কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ওয়ালটনের শেয়ারপ্রতি মুনাফা (বেসিক ইপিএস) হয়েছে ৫৪ দশমিক ২১ টাকা। আগের বছর ইপিএস ছিলো ২৪ দশমিক ২১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি পুর্নমূল্যায়িত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩১ দশমিক ৫৯ টাকা, যা আগের অর্থবছরে ছিলো ২৬৪ দশমিক ৪৮ টাকা।

জনপ্রিয় সংবাদ

ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১