০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • 60

ঢাকা স্টক এক্সচেঞ্জে  বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৭ হাজার ৩০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে।

বুধবার ডিএসইতে ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৩৩ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩০২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বুধবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ২২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৬ পয়েন্ট কমে ২১ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

জনপ্রিয় সংবাদ

সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে

প্রকাশিত : ০৩:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১