০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৭ হাজার পয়েন্টের মাইলফলক ডিএসইএক্স

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • 222

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসই প্রধান মূল্য ‍সূচক ডিএসইএক্স লেনদেনের মাত্র ৩৬ মিনিটে ৭১ পয়েন্ট বেড়ে ৭ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। এটি পুঁজিবাজারে সূচকের সর্বোচ্চ উত্থান। এই সময়ে ডিএসইতে ৪৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সকাল ১১ টায় ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৫২৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২০ পয়েন্টে।

প্রথম কর্মদিবসে ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৩ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পয়েন্টের মাইলফলক ডিএসইএক্স

প্রকাশিত : ১১:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১