০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আই.ই.বি ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে চাঁদপুরে ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই.ই.বি) ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে চাঁদপুরে করোনা রোগীদের জন্যে ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আইইবি -এর সহ-সভাপতি, চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার কৃতিসন্তান, পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগীতায় এই অক্সিজেন সহায়তা প্রদান করা হয়।

১ আগস্ট রোববার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের হাতে অনানুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। সিলিন্ডার সমুহের মধ্যে ২৫ টি সদর হাসপাতালের জন্য, শাহরাস্তির উপজেলার জন্য ১০টি, হাজীগঞ্জ উপজেলার ১০টি এবং কচুয়া উপজেলার জন্যে ১৫টি প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ’আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর পক্ষ থেকে চাঁদপুরবাসীর জন্যে ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি মহতি এবং ভালো কাজ। এর মাধ্যমে চাঁদপুরবাসী কিছুটা হলেও উপকৃত হবে। আমি এজন্য সংগঠনটির সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি’।

তিনি বর্তমান এই দুর্যোগে থেকে উত্তরণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে এবং ব্যক্তি পর্যায়ে ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেনে, চাঁদপুরের অনেক ধর্নাঢ্য ব্যক্তি রয়েছেন। আমি অনুরোধ করবো, এই দুর্যোগে আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমরা সকলে যদি মানবিক দিক বিবেচনা করে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে এগিয়ে আসি, তাহলে এই সংকট থেকে সহজে উত্তরণ করা সম্ভব।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুছ হোসেন বিশ্বাসসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। এই কার্যক্রমে সহযোগীতা করের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিবলু।

জনপ্রিয় সংবাদ

আই.ই.বি ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে চাঁদপুরে ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

প্রকাশিত : ০৫:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১