০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, পূর্ব কোন বিরোধের জের ধরেই রকিকে হত্যা করা হয়েছে।

রোববার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে রকিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় রকিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করে।

২০১৫ সাল থেকে আশিকুর রহমান রকি ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আশিকুর রহমান ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামের মৃত সৈয়দার রহমানের ছেলে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খুন

প্রকাশিত : ১০:১৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১