১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুর-২ আসনে এমপি হলেন নুর উদ্দিন চৌধুরী নয়ন

লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট। নুরউদ্দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কুয়েতে মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় দেশটির আদালত। পাপুল ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় ২২শে ফেব্রুয়ারি আসনটি পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। এরপর নির্বাচনের উদ্যোগ নিয়ে নির্বাচন কমিশন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর-২ আসনে এমপি হলেন নুর উদ্দিন চৌধুরী নয়ন

প্রকাশিত : ০৯:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১