১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সংসদের চার শূন্য আসনে উপনির্বাচন জুলাইয়ে

parliament

জাতীয় সংসদের চার শূন্য আসনে আগামী জুলাইয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনো চূড়ান্ত হয়নি ভোটের তফসিল। নির্বাচন কমিশনের ২৪ মে বৈঠকে সময়সূচি ঠিক করা হবে।

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

ইসি সচিব বলেন, শূন্য হওয়া জাতীয় সংসদের ঢাকা-১৪ ও কুমিল্লা-৫,লক্ষ্মীপুর-২, সিলেট-৩, আসনের উপনির্বাচন জুলাই মাসে অনুষ্ঠিত হবে। সংবিধানে একটি নির্দিষ্ট সময়ে সংসদীয় আসনের উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আগামী জুলাইয়ে এই চারটি আসনে নির্বাচন আয়োজন করা হবে। ২৪ মে কমিশন সভায় তারিখ ঠিক করা হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি। ২৪ মে কমিশনের সভায় এ বিষয়ে আলোচনা হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বেলা তিনটায় কমিশন সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ- নতুন জনপ্রশাসন সচিব আলী আজম

জনপ্রিয় সংবাদ

সংসদের চার শূন্য আসনে উপনির্বাচন জুলাইয়ে

প্রকাশিত : ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১