০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মির্জাপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বিকল কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। আজ বুধবার ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের নুরপুর গ্রামের গনি মিয়ার ছেলে মাইক্রোবাস চালক হাসান মিয়া (২৮), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পিআরই গ্রামের ইমদাদুল হকের ছেলে গোলাম মওলা শামীম (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার তুলাবাড়ি গ্রামের সালাম মিয়ার ছেলে ইমন মিয়া (২৫)।

নিহত গোলাম মওলা শামীমের স্ত্রী মীম আক্তার (২৫) কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মির্জাপুর গোড়াই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আদম আলী জানান, মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্লা নামকস্থানে বিকল একটি কাভার্ডভ্যান দাড়ানো ছিল। বুধবার ভোরের দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই মাইক্রোবাসের চালকসহ তিন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আহত অপর একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ- পাঠানটুলে ছুরিকাঘাতে চীনা নাগরিককে হত্যা

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত : ১২:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১