১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- জামিরদিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২৭) ও তার কর্মচারী অমিত (২৬)।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তাদের বাঁচাতে গিয়ে আলফাজের বাবা আলিম উদ্দিনও (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাজ উদ্দিন জামিরদিয়া এলাকায় ইন্টারনেটের ব্যবসা করেন। রাতে ওই এলাকায় ইন্টারনেটের সংযোগ দেয়ার জন্য তার কর্মচারী অমিত টিনের চালায় ওঠেন।

এ সময় অমিত বিদ্যুতায়িত হয়ে চালের সঙ্গে আটকে থাকেন। নিচ থেকে আলফাজ তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তিনিও চালে ওঠলে বিদ্যুতায়িত হন।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলফাজ ও অমিত মারা যান। আর আলিম উদ্দিনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু

প্রকাশিত : ০৭:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১