১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে গণপরিবহন শ্রমিকদের মানববন্ধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • 73

করোনার বর্তমান পরিস্থিতির কারণে বিভিন্ন পরিবহন বন্ধ রাখলেও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। লকডাউনের মধ্যেও পরিবহন শ্রমিকরা কোনো ধরনের সহায়তা পায়নি। এমন পরিস্থিতিতে শ্রমিকদের পরিবারের কথা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে গণপরিবহন চালু করা প্রয়োজন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ বলেন, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা আর্থিক কষ্টে দিন পার করছেন। আমাদের দাবি, ২৮ এপ্রিলের পর গণপরিবহন চালু করা হোক। আমরা পূর্বের ন্যায় দুই সিটে একজন করে বসিয়ে যাত্রী পরিবহন করবো।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা, কার্যনির্বাহী সদস্য রকিবুল মাওলা, ট্রাক-ক্যাভার্ডভ্যান ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর সবুর প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে গণপরিবহন শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১