০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে লকডাউনের মধ্যে চলবে গণপরিবহন চলাচল শুরু

চলছে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন । সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ ছিল। লকডাউনের প্রথম দু’দিন গণপরিবহন বন্ধ থাকার পর আজ থেকে আবারো শুরু হয়েছে চলাচল।

গত আজ বুধবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে বর্ধিত ভাড়া ও অর্ধেক যাত্রী নিয়ে ফের শুরু হয়েছে গণপরিবহন চলাচল। তবে আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে।

এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, লকডাউন পরিস্থিতিতে জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপরিবহন চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন।

আরো পড়ুন-  লকডাউনে প্রথম দিনে রাজধানীতে যানজট

এর আগে গত ৩১ মার্চ ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয় গণপরিবহনের চলাচল।

জনপ্রিয় সংবাদ

আজ থেকে লকডাউনের মধ্যে চলবে গণপরিবহন চলাচল শুরু

প্রকাশিত : ১০:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১