০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চাঁদপুরে জেলে পুলিশ সংঘর্ষে, গুলিতে নিহত ১

মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় জেলে ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে আহত এক জেলের মৃত্যু হয়েছে।

মোহপুর নৌফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন জেলেদের হামলায় আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত জেলে মাসুদের (২২) বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকায়। এই ঘটনায় আটক অপর দুই জেলে হলেন- একই এলাকার আমির হোসেন ও নজিম ইসলাম।
ঘটনা নিশ্চিত করেছেন নৌ পুলিশের পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই ঘটনায় আরও দুই জেলেকে জাটকা, জাল ও নৌকাসহ আটক করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে মোহনপুর এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সোমবার মধ্যরাতে পুলিশ জাটকাবাহী ট্রলার আসার খবর পেয়ে সেটি ধরার জন্য টহল টিম যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা থেকে চাকতি নিক্ষেপ করছিলেন।

তারা লাঠি ও বাঁশ দিয়ে পুলিশের উপর হামলা করে। জেলেদের হামলায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ হোসেন আহত হন। তখন পুলিশ আত্মরক্ষার্থে এক রাউন্ড শটগানের গুলি করে। এই ঘটনায় মাসুদ নামের এক জেলের বাম পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হন।

পুলিশ সুপার বলেন, প্রথমে আহত জেলেকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় এই জেলে মারা যান।

আরো পড়ুন- পাপুলের আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় জাটকা রক্ষাকল্পে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈবরী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় পদ্মা-মেঘনা নদীতে জাটকাসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলে পুলিশ সংঘর্ষে, গুলিতে নিহত ১

প্রকাশিত : ১১:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১