০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৩৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • 184

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন সরকারের অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমান।জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি যোগ দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানায় ইসলামিক ফাউন্ডেশন। নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্ব নেওয়ার পর ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকদের সাথে পরিচিতি সভায় অংশ নেন।

ড. মো. মুশফিকুর রহমান ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মন্ত্রণালয়ের (উপসচিব) ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রীয় কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, রাশিয়া, জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছেন।

আরো পড়ুন- ইসলামি সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবে মডেল মসজিদ

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান

প্রকাশিত : ০৭:৩৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১