০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যশোরে কাউন্সিলর প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:৪২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • 134

যশোর সদর উপজেলার পৌরসভার কাউন্সিলর প্রার্থীর কর্মী পারভেজ হোসেনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ উপজেলার বাহাদুরপুর গ্রামের পূর্বপাড়ার তোতা মিয়ার ছেলে ও শহরের ঘোপ ধানপট্টি এলাকার বাসিন্দা। পারভেজ ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করতেন।

স্থানীয়রা জানায়, যশোর পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগ কর্মীদের নিয়ে মঙ্গলবার রাতে তার পানির বোতল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তার সঙ্গে ছিলেন কর্মী পারভেজ, রহিম, রাসেলসহ ৭/৮ জন। তারা ঘোপ সেন্ট্রাল রোড বউ বাজারের আনোয়ারের বাড়ির সামনে পৌঁছালে মুখোশধারী ৪/৫ সন্ত্রাসী পিছন দিক থেকে এসে পারভেজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

এ সময় পারভেজ মাটিতে লুটিয়ে পড়লে তার সঙ্গে থাকা লোকজন দৌড়ে পাশেই তছলিমের বাড়িতে চলে যায়। সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফ তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ জানান, পারভেজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আরো পড়ুন- চতুর্থ দফায় ৫৫ পৌরসভায় ভোট আগামীকাল

জনপ্রিয় সংবাদ

যশোরে কাউন্সিলর প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১২:৪২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১