১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মানি লন্ডারিং প্রতিরোধে মার্কেন্টাইল ব্যাংকের ভার্চুয়াল প্রশিক্ষণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • 132

মানি লন্ডারিং প্রতিরোধে ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা করেছে মার্কেন্টাইল ব্যাংক। Prevention of Money Laundering and Combating Financing against Terrorism শীর্ষক এই ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়।

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাংকের বিভিন্ন শাখার ৯০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং CAMLCO শামীম আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং সংক্রান্ত আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

জনপ্রিয় সংবাদ

মানি লন্ডারিং প্রতিরোধে মার্কেন্টাইল ব্যাংকের ভার্চুয়াল প্রশিক্ষণ

প্রকাশিত : ০২:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১