১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের সফল নারী উদ্যোক্তা শাহিদা পারভীনকে সংবর্ধনা

সফল নারী উদ্যোক্তা শাহিদা পারভীনকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংটির লোকাল অফিস কর্পোরেট শাখার বিনিয়োগ গ্রাহক নারী উদ্যোক্তা শাহিদা পারভীন ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮’ এ মাইক্রো শিল্পখাতে ১ম স্থান অর্জন করায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়।

১৮ জানুয়ারি ২০২১, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ মোশাররফ হোসাইন, ট্রিমটেক্স বাংলাদেশ-এর সিইও মোঃ মামুন খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ব্যাংকের লোকাল অফিস শাখাপ্রধান মোঃ আনিসুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এর প্রধান মোঃ রফিকুল ইসলাম।

ট্রিমটেক্স বাংলাদেশ-এর সত্ত্বাধিকারী শাহিদা পারভীন ২০১৪ সালে ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করে আসছেন। তিনি গার্মেন্ট এক্সসরিস এবং ১৩৫ ধরণের পাটজাত পণ্য উৎপাদন করেন। জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার অর্জনসহ তাঁর প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য দেশে বিদেশে স্বীকৃতি অর্জন করে চলেছে।

আরো পড়ুন-

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের সফল নারী উদ্যোক্তা শাহিদা পারভীনকে সংবর্ধনা

প্রকাশিত : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১