০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভোটে জিতেই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর

সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর নির্বাচনী সহিংসতায় তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন । পরাজিত কাউন্সিলর প্রার্থীর ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ , সারাদিন ভোট গ্রহণ শেষে গণনা চলছিল। এর মধ্যে নতুন ভাঙাবাড়ি সেন্টারে ভোটে এগিয়ে ছিল তরিকুল ইসলাম খানের ডালিম মার্কা। অপর কেন্দ্রে শহীদগঞ্জে উট প্রতীকের শাহদৎ হোসেন বুদ্দিন ফলাফল আটকে রেখেছে এমন সংবাদে সেই কেন্দ্রে যান তরিকুল ইসলাম। পরে ফলাফল ঘোষণা দিলে ভোটে বিজয়ী হন তরিকুল। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত শাহাদত হোসেন বুদ্দিনের (উটপাখি) সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আরও পড়ুন- মেয়র নির্বাচিত হলেন আলোচিত কাদের মির্জা

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসলে তাকে আমরা মৃত অবস্থায় পাই। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভোটে জিতেই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর

প্রকাশিত : ১১:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১