০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পর্যটকদের জন্য মিসর ভ্রমণে নতুন সুযোগ

মিসর: ফাইল ছবি

পর্যটকদের জন্য মিসরে সব গন্তব্যের ভিসা ফি স্থগিত করা হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে চলতি  বছরের অক্টোবর পর্যন্ত । দর্শনার্থীদের মিসর ভ্রমণে উৎসাহ দিতেই পদক্ষেপটি নেওয়া হয়েছে ।

 জানা গেছে, আগামী সপ্তাহ থেকে মিসরে সাগর উপকূলের তিন শহর শার্ম এল-শেখ, মারসা মাতরোহ ও হারগাদা ভ্রমণে ভিসা ফি দিতে হবে না পর্যটকদের।

ইতোমধ্যে মিসর সরকার ২৬০টিরও বেশি রিসোর্ট ও হোটেলকে স্বাস্থ্য নিরাপত্তা সনদ দিয়েছে। রিসোর্টে পার্টি কিংবা বিয়ের অনুষ্ঠান, বিনোদনমূলক কার্যক্রম, উন্মুক্ত বুফে ও শিশার জলপাইপ পরিবেশন নিষিদ্ধ করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিটি রিসোর্ট ও হোটেলে চিকিৎসক ও একটি ক্লিনিক রাখা বাধ্যতামূলক। রিসোর্টে ঢোকার আগে কর্মীদের ত্বরিত করোনাভাইরাস পরীক্ষা করা হবে। অতিথিদের অনলাইনে নিবন্ধন করতে হবে।

কেউ করোনাভাইরাসে সংক্রমিত হলে কিংবা উপসর্গ দেখা দিলে পর্যটকদের সুরক্ষায় ছোট আকারের ভবন কিংবা হোটেলের একটি তলা কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে রাখা হবে। সব মিলিয়ে পর্যটকরা যেন নিরাপদ ভ্রমণ উপভোগ করতে পারে সেজন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে মিসরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী মোহাম্মেদ মানার ঘোষণা দিয়েছেন, আগামী ১ জুলাই থেকে দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ফের শুরু হবে। ধীরে ধীরে লকডাউন শিথিল করেছে দেশটির সরকার। আশা করা হচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জেনে পর্যটকদের মধ্যে পিরামিডের সাম্রাজ্যে বেড়ানোর আগ্রহ জন্মাবে।

আরো পড়ুন :- বিশ্বভ্রমণ করুন স্পন্সরের টাকায়

জনপ্রিয় সংবাদ

পর্যটকদের জন্য মিসর ভ্রমণে নতুন সুযোগ

প্রকাশিত : ০৬:৫৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০