দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরূপা।
দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর ‘হাউজফুল অফার’-এ ফ্রিজ কিনে বিনামূল্যে ওয়ালটনের আকর্ষণীয় ফ্রিজসহ এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ ঘরভর্তি নানা ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়ে মহাখুশি শতরূপা ও তার পরিবার।
রবিবার (৯ নভেম্বর, ২০২৬) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন জনপ্রিয় চিত্রনায়ক আফরান খান এবং মডেল-অভিনেত্রী সাফা আয়মান আনুষ্ঠানিকভাবে শতরূপার হাতে ওয়ালটনের উপহারের পণ্যগুলো তুলে দেন।
ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখা কর্তৃক আয়োজিত ওই হস্তান্তর অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন। নগরীজুড়ে তৈরি হয় এক উৎসবের আমেজ।
পণ্য হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজা এইচআরএম বিভাগের জ্যান ফয়সাল ওয়াহেদসহ ওয়ালটন প্লাজা খুলনা অঞ্চলের বিভিন্ন প্রতিনিধি ও কর্মকর্তাগণ।
দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।
এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুবিধা।
অনলাইন ডেস্ক 
























