০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 2

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামসুল আলম।

সভায় আকর্ষণীয় লভ্যাংশ অনুমোদন করায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ বিনিয়োগকারীরা। একই সঙ্গে লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুতের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর নতুন শিল্প উদ্যোগের জন্য ওয়ালটন কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তারা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা আফরোজ, রাইসা সিগমা হিমা, সাহিবা জারিন অর্ণা, নিশাত তাসনিম শুচি ও সাদমান সাকিব দীপ।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মো. সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ; আখতার মতিন চৌধুরী, এফসিএ, এফসিএস; এবং জোহরা বিবি সভায় অংশ নেন। প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা মো. জিয়াউল আলম, আন্তর্জাতিক নিরীক্ষা ও পরিপালন বিভাগের প্রধান আবু নাফিস, কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক, করপোরেট সুশাসন পরিপালন নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারও উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস।

সভায় পরিচালকদের প্রতিবেদন, পুনর্নিয়োগ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক, করপোরেট সুশাসন পরিপালন নিরীক্ষক এবং চার্টার্ড সেক্রেটারি অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টের নিরীক্ষক পুনর্নিয়োগ অনুমোদন করা হয়। স্বতন্ত্র পরিচালক হিসেবে জোহরা বিবির নিয়োগও অনুমোদন করা হয়।

পাশাপাশি, ওয়ালটন হাই-টেকের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের লেনদেনের বিষয়টিও সভায় অনুমোদন করা হয়।

জনপ্রিয় সংবাদ

ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত : ০৬:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬