০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭০টি শেয়ারের দর কমেছে। একই সঙ্গে টাকার অংকে গত কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪২৪ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১০৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৬৫ পয়েন্ট কমে ২০৭৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৬৪ কোটি ১৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৭ কোটি ১১ লাখ ৬৮ হাজার টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির, বিপরীতে ২৭০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

প্রকাশিত : ০৩:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬