দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (৪ অক্টোবর) লেনদেনের শুরু থেকেই সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল ১১টা ১৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ কমে ৫ হাজার ৫১৬ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে ২ হাজার ৯৪ দশমিক ৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ১ হাজার ৯৭ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে।
সকাল ১১টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট ১ হাজার ৬৯৪ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এ সময়ে মোট ৫ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ৬৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেন হয়েছে ৫৫ হাজার ৩৫৭টি।
এ সময় পর্যন্ত ডিএসইতে ১২৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ১৭৭ টি প্রতিষ্ঠানের দর কমেছে।
অনলাইন ডেস্ক 



















